,

ফ্লোরিডায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালিত

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2019
news-image
নিজস্ব প্রতিবেদকঃ
ফ্লোরিডার সাউথ ফ্লোরিডা ফেয়াগ্রাউন্ডে অডিটরিয়ামে ১৭ মার্চ সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালিত হয়েছে।  ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী মহিলা লীগ, ফ্লোরিডা আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এই জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত যুবলীগ নেতা মনজুরুল আলম শাহীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া চৌধুরী এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি শিব্বীর আহমেদ।
ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান, এম রহমান জহির, আমির আলী সহ ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী মহিলা লীগ, ফ্লোরিডা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতি জন্মদিনের কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। এ সময় নেতৃবৃন্দের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।