,

ইসলাম গ্রহণের আহ্বান, হাসিমুখে উত্তর জাসিন্ডার

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিচক্ষণ নেতৃত্ব আর মানবিক গুণাবলীর কারণে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ড অরডার্ন। এবার তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এক মুসলিম যুবক।

তাৎক্ষণিকভাবে জাসিন্ডা এই আহ্বানের উত্তরও দিয়েছেন হাসিমুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও।
সন্ত্রাসী হামলার পর পুরো নিউজিল্যান্ডই মুসলমান সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছে। তবে তার মধ্যেও প্রধানমন্ত্রী জেসিন্ডার কার্যক্রম বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছে, জেসিন্ডার মতো একজন নেতা দরকার যুক্তরাষ্ট্রের। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও ভূয়সী প্রশংসা করেছেন জেসিন্ডার কার্যক্রমের।

হামলার পরই জেসিন্ডা মসজিদ দুটোর কাছে গেছেন এবং হতাহত লোকদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছেন। গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুসলমান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে। এসব সময়ে তার গায়ে ছিল মুসলিম রীতির পোশাক, মাথায় ছিল হিজাবের মতো ওড়না দেয়া। হামলার পরদিনই তিনি সাধারণ নাগরিকদের জন্য ভারি অস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দেন।

হামলার পর জাসিন্ডা পার্লামেন্টে প্রথম যে ভাষণ দিয়েছেন সেখানে কথা বলা শুরু করেছেন ‘আসসালামু আলাইকুম’ বলে। এছাড়া ওই দিন পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছিল একজন মাওলানার কোরআন তিলাওয়াতের মাধ্যমে। নিউজিল্যান্ডের ইতিহাসে যা এই প্রথম।

হামলার পরের শুক্রবার নিউজিল্যান্ডের জাতীয় টিভি ও রেডিওতে জুমার নামাজের আযান প্রচার করা হয়। সেদিন প্রধানমন্ত্রী আবারও ক্রাইস্টচার্চ সফর করেন। সেদিন জুমার ন