,

দেবিদ্বার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2019
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার কাজী আবদুস সামাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক আবদুল মতিন মুন্সী (ভিপি), দেবিদ্বার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম ভিপি কামাল, দেবিদ্বার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবীর আহমেদ, সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল সহ আরো অনেকে।