,

চৌদ্দগ্রামে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল করার সময় ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2019
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল করার সময়ে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাইচ্ছুটি এলাকা থেকে ঢাকার একটি গোয়েন্দা পুলিশের টিম, সিনিয়র এএসপি আমিনুল ইসলামের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশকে সাথে নিয়ে ইউনিভার্সেল এলপিজি গ্যাস প্লান্ট এ অভিযান চালায়।

এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার নিজাম উদ্দিন, অ্যাকাউন্ট অফিসার মো. আব্দুল আউয়াল, এলপিজি গ্যাস ইঞ্জিনিয়ার মো. শামিম মিয়াসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি ব্রান্ডের মোট ৩৬টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এবিষযে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জণ চাকমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।