সদর দক্ষিণে চলন্ত ট্রাকে স্পীকার চালিয়ে স্কুল ছাত্ররা লাফালাফি করার অপরাধে শাস্তি প্রদান
আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2019
মহিউদ্দিন ভূইয়াঃ
চলন্ত ট্রাকে স্পীকার চালিয়ে স্কুল ছাত্ররা লাফালাফি করে পহেলা বৈশাখ উদযাপন করার অপরাধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের রোদের দিকে দাড় করিয়ে শাস্তি প্রদান করেন।
রবিবার সকালে এ শাস্তি প্রদান করা হয়।
চলন্ত ট্রাকে বাদ্য বাজিয়ে উদযাপন করার সময় যেকোন সময় দূর্ঘটনায় পড়তে পারে বলে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাক মালিক, স্পীকার মালিক, স্কুলের শিক্ষককে ডেকে জবাবদিহিতা করার ব্যবস্থাও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
