,

দাউদকান্দিতে ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2019
news-image

জাকির হোসেন হাজারিঃ
কাউয়াদি রূপকার সমাজকল্যাণ তরুণ সংঘ ও ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ঔষধ সরবরাহ এবং বিনামূল্যে ছানি অপারেশন সেবা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি এলাকার ইক্বরা আইডিয়াল স্কুলে এ চক্ষু সেবা ক্যাম্প শুরু হয়। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত এ ক্যাম্পটি চলবে।

কাউয়াদি রূপকার সমাজকল্যাণ তরুণ সংঘের সহ-সভাপতি আব্দুল কাদির জানান, আমরা প্রায় ১২ শত জন রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি।