,

দেবিদ্বারে রোজাদারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2019
news-image

দেবিদ্বার প্রতিনিধি ঃ
দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লার উদ্যোগে রোজাদারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় দেবিদ্বার পৌর এলাকার নিজ বাড়ি বারেরা দিলারা মঞ্জিল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

ওই দোয়া মাহফিল অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মাসুদর রহমান পাখি, ন্যাপ নেতা ও মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল,সাংবাদিক মো. ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মো. জামাল উদ্দিন দুলাল। এদিকে দোয়া ও মোনাজাত করেন বারেরা পূর্বপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. অহিদ উদ্দন সরকার । এদিকে মোনাজাত শেষে প্রায় ১ হাজার লোকের মাঝে ইফতার বিতরণ করেন।