,

বিশ্বকাপে আবারও শচীনের অভিষেক

আজকের কুমিল্লা ডট কম :
May 30, 2019
news-image

স্পোর্টস ডেস্ক :

১৯৯২ বিশ্বকাপে অভিষেক হয় ১৯ বছর বয়সী শচীন টেন্ডুলকারের। এরপর আরও পাঁচটি বিশ্বকাপ খেলেন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর। ঘরের মাটিতে জেতেন ২০১১ বিশ্বকাপ। তবে ২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে আবারও অভিষেক হতে যাচ্ছে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের।

প্রথমবারের মতো বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন ৪৬ বছর বয়সী শচীন। ৩০ মে, স্বাগতিক ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে কম্যান্ট্রি বক্সে বসবেন তিনি। ম্যাচটি হবে লন্ডনের দ্য ওভালে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

মূলত ম্যাচ শুরুর আগে হিন্দী ও ইংরেজিতে হওয়া প্রাক-কথন অনুষ্ঠানে যোগ দেবেন মাস্টার ব্লাস্টার। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘আবারও শচীনের অভিষেক।

২৪ বছরের ক্যারিয়ারে রেকর্ড ৩৪,৩৫৭ রান (টেস্টে ১৫,৯২১ রান ও ওয়ানডেতে ১৮,৪২৬ রান) আছে শচীনের নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশ হাজার রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি। করেন সেঞ্চুরির সেঞ্চুরি। টেস্টে শচীনের সেঞ্চুরি ৫১টি, ৪৯টি ওয়ানডেতে। ৫০ ওভারের ম্যাচে প্র্রথম ডাবল সেঞ্চুরিয়ানও তিনি।

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। ৬টি আসরে করেন সর্বোচ্চ ২২৭৮ রান। এছাড়া বিশ্বকাপের এক সংস্করণেও সর্বোচ্চ রান করেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে করেন ৬৭৩ রান।