,

কুমিল্লা নগরীতে রহমান মোটরসের শুভ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2019
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লা নগরীর টমছমব্রিজের এস আলম টাওয়ারে রহমান মোটরসের ( নিটল-নিলয় এক্সপ্রেস) উদ্বোধন হয়েছে।

শনিবার বিকেলে এটি উদ্বোধন করেন কুমিল্লা মহানগর স্বেচ্চাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল মোটরসের কো-অর্ডিনেটর সিসিআর মশিউর রহমান, কুমিল্লা নিটল মোটরসের জোনাল ম্যানেজার কাজী তাবারুকুল ইসলাম, কুমিল্লা ও সিলেট জোনের নিটল নিলয় এক্সপ্রেসের ডিভিশনের জোনাল হেড মোঃ ইমরুজ্জান পলাশ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মেসার্স এম আলী ষ্টীল কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী মোঃ সহিদ উল্লাহ, জমজম ডেভেলপার্সের চেয়ারম্যান আব্দুল মোতালেব, এস আলম টাওয়ারের মালিক নূরে আলম রিপন, রহমান মোটরসের স্বত্ত্বাধিকারী মোঃ জিল্লুর রহমান রাশেদসহ অন্যান্য ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আরিফ, বাতেন, মামুন, শাওন প্রমুখ।