,

বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি চৌদ্দগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2019
news-image

মো. আরিফুর রহমান মজুমদারঃ
বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি চৌদ্দগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সদরে হোটেল অফবিট রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা শাখা ব্রিকস্ মালিক সমিতির সভাপতি মো. বেলাল হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ব্রিকস্ মালিক সমিতির সভাপতি মো. এমরান হোসেন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন, মো. ইয়াছিন আহমদ, মো. ফরহাদ হেসেন ভূইয়া, মো. ফারুক আহমদ। পরাশ উদ্দিন রিপনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শাখা ব্রিকস্ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক কাজী মো. রহমত উল্লাহ, মজুমদার ব্রিকস্রে আবদুর রাজ্জাক মজুমদার, পাটোয়ারী ব্রিকস্রে মালিক মো. হুমায়ন পাটোয়ারীসহ সকল ব্রিকস্রে সদস্যরা।