চৌদ্দগ্রাম বিএনপি’র রাজনীতি: ৪ মাসের আহ্বায়ক কমিটি আড়াই বছরেও পূর্ণাঙ্গ হয়নি
স্টাফ রিপোর্টার ঃ
সদ্য শেষ হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শান্তিপূর্ণ এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি হওয়ায় জাতীয়, আন্তর্জাতিক মিডিয়া এবং দেশী-বিদেশী বিভিন্ন রাজনৈতিক দল প্রশংসা করেছে বিএনপি’র। এর মাধ্যমে উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। ছাত্রদলের কাউন্সিল সফলভাবে শেষ হওয়ায় তাদের প্রত্যাশা অতিতের ন্যায় আর ভুল করবেনা নেতৃবৃন্দ। দলছুট, অন্য দল থেকে আসা হাইব্রীড নেতাদের বাদ দিয়েই গঠন করা হবে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের কমিটি।
২০১৭ সালে ৮ই ফেব্রুয়ারী চৌদ্দগ্রামের ত্যাগী ও পূর্বের কমিটির পরীক্ষিত নেতাদের উপেক্ষিত রেখে কামরুল হুদাকে আহবায়ক, সাজেদুর রহমান মোল্লা হিরণকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুকে সদস্য সচিব করে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যোগ্য পদে স্থান পায়নি জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নাছিমুল হকের অনুসারী নেতাকর্মীরাও। একই সময় উপজেলা বিএনপি’র সর্বশেষ কমিটির সভাপতি জিএম তাহের পলাশীকে আহবায়ক, এয়াছিন পাটোয়ার