,

কুমিল্লায় একই পরিবারের ৪ আসামীসহ গ্রেপ্তার- ৫

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2019
news-image

 

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

 

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ এর নির্দেশে থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে একটি মারামারি মামলার ওয়ারেন্টভ’ক্ত পলাতক আসামী উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ ইব্রাহিম ও তার ৩ ছেলে মনির হোসেন, মোঃ শাহজাহান ও মোঃ ফারুককে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

একই পুলিশের দল চান্দিনা সদরের মৃত আক্কাস আলীর ছেলে আবদুল কুদ্দুসকে ১ কেজী গাঁজাসহ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করেছেন।