,

মুরাদনগরে জাল টাকাসহ দুই জনকে গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2020
news-image

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজার এলাকা থেকে এক লাখ ৯ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাখরনগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মোঃ সেলিম (৩০) ও দেবিদ্বার উপজেলার ছেপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে শরীফ হাসান (২৬)।

খবর নিয়ে জানা যায় এর আগেও দেবিদ্বার থানায় শরীফ হাসানের বিরুদ্ধে জাল টাকাসহ চুরির মামলা রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ছালিয়াকান্দি বাজার এলাকায় এসআই সুলতান ও এএসআই সুকান্তের নেতৃত্বে একদল পুলিশ চেক পোস্ট করাকালিন সময় সন্ধেহ ভাজন মটরসাইকেল আরোহী দুই জনের দেহ তল্লাশি করে। এ সময় মটরসাইকেল আরোহী শরীফের পকেট থেকে এক লাখ ও সেলিমের পকেট থেকে ৯ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ব্যাপারে বুধবার রাতে মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে।