,

কাউন্সিলর কাপ টুর্নামেন্ট: অষ্টম দিনে জয়ী ওয়েলফেয়ার ইউনাইটেড ও রয়েল অব গোমতি

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

রোববার প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করে ওয়েলফেয়ার ইউনাইটেড নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৬৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় পারভেজ হোসেন ইমন। ১৬৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শালবন ওয়ারিয়র্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে এবি জীবন। ৪৪ রানের বিশাল জয় পায় ওয়েলফেয়ার ইউনাইটেড।

পরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ইলেভেন টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে রুবেল মিয়া। জবাবে ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটের জয় পায় রয়েল অব গোমতি। দলের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় সাব্বির আহমেদ।

প্রথম ও দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেন ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, হাবিবুস আল আমিন সাদী।