,

গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2020
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় গোমতী নদীর মাটি অবৈধ উত্তোলন করার কারনে তিন ট্রাক্টর মালিককে  দেড় লক্ষ টাকা জরিমানা করেন।

সোমবার ( ১৬ মার্চ ) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমা বিনতে আখতার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।