,

করোনা থেকে মুক্তি লাভের আশায় কুমিল্লার বিভিন্ন মসজিদ ও বাড়িতে আজান অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বিভিন্ন মসজিদ ও বাড়িতে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আজান অনুষ্ঠিত হয় ।

বুড়িচং, বি-পাড়া , বরুড়া,চান্দিনা,দেবিদ্বার ও চৌদ্দগ্রাম,নাঙ্গলকোট,মনোহরগন্জ,লাকসমসহ জেলার বিভিন্নস্থানে আজান দেয়ার খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন মসজিদে মসজিদে এ আজান দেয়া হয়। সমমনা ইসলামী দলের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

নারায়ণগঞ্জ সমমনা ইসলামী দলের সমন্বয়ক মাওলানা ফেরদৌসুর রহমান জানান, অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা মহামারি থেকে বাঁচতে এমন আজান দেয়া যায়। মহামারি থেকে বাঁচতে এমন আযান দেয়া যায়, এটি মূলত রাতেই দেয়া হয়। এটি আমাদের কর্মসূচী ছিল।