,

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডে ত্রান সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 30, 2020
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সুজানগর পূর্ব পাড়ার বুড়ির পুকুর পাড়ে সোমবার বিকালে অসহায় দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে এ ত্রান সামগ্রী বিতরণ করেন ১৬ নং আওয়ামীগের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।

এ সময় ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিক উম্মে কুলসুম, কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন, যুবলীগ নেতা সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাবেদ, হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বের হতে না পারা প্রায় ২ শত হতদরিদ্রদের মাঝে জন প্রতি ৮ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল বিতরণ করা হয়।