,

মুরাদনগরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2020
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে খালের পানিতে ডুবে একই পরিবারের দুই চাচাত ভাই বোন মারা গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়ীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলো কুয়েত প্রবাসী দুই সহোদর আবদুল কাইয়ুমের ছেলে আবু বক্কর (৩) ও আবুল খায়েরের মেয়ে সাইমা আক্তার (৪)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সকাল ১১ টার দিকে অভিভাবকদের অগোচরে বাড়ীর পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে অনেক খোজাখুজির পর বাড়ীর পাশের ডোবা থেকে তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে।