,

কুমিল্লার বরুড়ায় এসআই বিকাশের দাদিসহ ২ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
May 3, 2020
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. ইসরাত বিষয়টি নিশ্চিত করেন।

বরুড়া থানার এসআই বিকাশের দাদী ও সিএনজি চালক মোহাম্মদ আলীর করোনা পজেটিভ পাওয়া গেছে। গত ২৫ এপ্রিল এসআই বিকাশ করোনা আক্রান্ত হয়।

এ ঘটনায় এ পর্যন্ত ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। রবিবার ৩৪ জনের ফলাফল আসে। এর মধ্যে ২ জনের পজেটিভ ও ৩২ জনের নেগেটিভ পাওয়া গেছে।