কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
হাবিবুর রহমান মুন্নাঃ
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে কুমিল্লায় সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বিভিন্ন বার্তা তুলে ধরেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।