,

‘কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয়- ধর্মমন্ত্রী কায়কোবাদ

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2026
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

‘মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে কোনো ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায়, থানায় সোপর্দ করবেন। আর না হয় আমাকে জানাবেন। রাস্তার কাজে যেন অনিয়ম না হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক ৫২ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

তিনি আরও বলেন, আমি চাই দুর্নীতিমুক্ত, অন্যায় ও মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি চাই এমন একটি মুরাদনগর, যে মুরাদনগর সাধারণ ও গরিব মানুষ সবার মুরাদনগর হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, বিএনপি নেতা শরীফ আহমেদ মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপি নেতা মো. মাহমুদ, মারফত আলী, ওমর ফারুক সোহাগ, মো. আলী, ইকবাল হোসেন, ঠিকাদার দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।