,

সদর দক্ষিণে কনেশতলা ও জয়পুর মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদের উপহার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2020
news-image

সালাহ উদ্দিন সোহেল ঃ
কুমিল্লা সদর দঃ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পশ্চিম কনেশতলা ও জয়পুর মানব কল্যান ট্রাস্টের উদ্যোগে ৬৪ অসহায় পরিবারের মধ্যে প্রবাসীদের সহায়তায় রমজানের ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১টি মুরগি, ৫ কেজি চাল, তৈল, পেয়াজ, সেমাই, চিনি, দুধ, সাবান ও নগদ ১০০ টাকা।

জানা যায়, বর্তমানে করোনা ভাইরাসের কারণে গ্রামের দিন মজুর খেটে খাওয়া মানুষের কাজ কর্ম বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে খাদ্য সংকটে রয়েছে।  গ্রামের এক ঝাঁক তরুণ যুবক  উদ্যোগ গ্রহণ করে ঐ গ্রামের সকল প্রবাসীদের কাছ থেকে সহযোগীতা নিয়ে মঙ্গলবারে ৬৪ পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন। তারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যক পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করেন এবং করোনা ভাইরাসের কারণে  সরকারী যে দিক নির্দেশনা রয়েছে তা মেনে প্রত্যককে বাড়িতে থাকার জন্য প্রচারণা করেন।