,

করোনা উপসর্গ নিয়ে চৌদ্দগ্রামে ইউপি মেম্বারের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2020
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা উপসর্গ নিয়ে শফিকুর রহমান নামে এক ইউপি সদস্য মৃত্যুবরণ করেছেন।

তিনি উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার। তার গ্রামের বাড়ী গুনবতী ইউনিয়নের বুধরা গ্রামে।

জানা যায়, নিহত সফিকুর রহমান গত তিন দিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পাশবর্তী ফেনী ডায়াবেটিস হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।