,

কুমিল্লায় বিবাদ মেটাতে এসে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় জনসমক্ষে ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবক খুন হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে এবং সে স্যানিটারী মিস্ত্রীর কাজ করতো। এদিকে এ ঘটনায় ২ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সাথে রিয়াদ নামে এক যুবকের বাকবিতন্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে আহত করে। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কান্ডে জড়িত।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, আমরা দুইজনকে আটক করেছি। কি কারণে এ হত্যাকান্ড হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।