,

করোনায় আক্রান্ত ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2020
news-image

 

বিনোদন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপার বাঙলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৬ অক্টোবর) কলকাতার একটি হাসপাতালে পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ আসে।

করোনায় আক্রান্ত হলেও সৌমিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ তাকে হাসপাতালে নেওয়া হয়। সৌমিত্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।