,

ক্ষমা চেয়ে অনন্ত বললেন, আমি বিতর্কে জড়াতে চাই না

আজকের কুমিল্লা ডট কম :
October 11, 2020
news-image

 

অনলাইন ডেস্ক’;
দেশজুড়ে চলমান ধর্ষণের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছিলেন অভিনেতা অনন্ত জলিল। কিন্তু সেখানে ধর্ষণের কারণ হিসাবে নারীদের খোলামেলা পোশাককে দায়ী করায় সমালোচনার মুখে পরেন তিনি। যার ফলে সরিয়ে দেন ভিডিওটি।

এরপর আজ (রোববার) সন্ধ্যায় আবারও নতুন ভিডিও আপলোড করেন তিনি। সেখানে আগের ভিডিও থেকে কিছু কাটছাট করা হয়।

এ বিষয়ে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার আরাবী জানান, ‘মূলত ধর্ষণবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেই গতকাল ভিডিওটি প্রকাশ করা হয়। তবে পোশাক সংক্রান্ত কিছু কথার পরিপ্রেক্ষিতে অনেকেই সমালোচনা করেছেন। অনন্ত জলিল কোনো বিতর্কে জড়াতে চান না বলে সেই ভিডিও কারেকশন করে নতুন ভিডিও প্রকাশ করেন।’

প্রকাশিত নতুন ভিডিওর সাথে অনন্ত জলিল তার ফেসবুকে লিখেন, ‘গতকালকের ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার জন্য বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভ ভাবে নিয়েছেন আবার অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন, আমি কোন বিতর্কে জড়াতে চাইনা। তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’