,

মুরাদনগরের শ্রীকাইলের নতুন কূপ থেকে ২০ মিলিয়ন গ্যাস উত্তোলন করা হবে

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2020
news-image

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৪ নং কূপের নতুন স্তর থেকে প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন আগামী তিন দিনের মধ্যে শুরু করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে এই তথ্য জানান গ্যাসফিল্ড ইনচার্জ প্রকৌশলী মো. শাহজাহান।

মো. শাহজাহান জানান, ৪ নং কূপটির উপরের স্তর থেকে আগেই ছয়-সাত মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। এখন নতুন করে আরও গভীরে খননের মাধ্যমে ২০ মিলিয়ন ঘটফুট গ্যাস উত্তোলনের নিশ্চয়তা দেখা গেছে। আগামী দু-তিন দিনের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডেও যুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘বিদেশ থেকে এখন আমাদের বিপুল পরিমাণ এলএনজি গ্যাস আমদানি করতে হয়। এই নতুন কূপের গ্যাস এলএনজি খাতে ব্যবহার করা গেলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব হবে। কূপটি সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে খনন করে গ্যাস উত্তোলন করা হচ্ছে।’

এই কূপ থেকে ২০১৩ সালের জুন মাসে সর্বপ্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। এখন ওই স্তরটি বন্ধ করে নতুন স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হলো।