,

বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক দম্পতি। সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।

পুলিশ জানিয়েছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বিমানবন্দর থানার ওসি ফরমান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।