,

এবিএম গোলাম মোস্তফার অর্থায়নে ফ্রী অক্সিজেন সার্ভিসের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
July 25, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বারে এবিএম গোলাম মোস্তফার নিজস্ব অর্থায়নে ফ্রী অক্সিজেন সার্ভিসের উদ্বোধন  হয়েছে।

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষে  আলোচনা সভা ও ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়।

বক্তাগণ যে কোন অবস্থায় অসহায় এবং করোনা  রোগীর পাশে থেকে সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   দেবীদ্বার উপজেলা আওয়ামিলীগের সদস্য লুতফুর রহমান বাবুল,  বিশেষ অতিথি এস পি সুজিত পৌদদার, মা-মনি প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান তাজুল ইসলামসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: এড.সুদীপ রায়।