,

চান্দিনায় গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2021
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

আটককৃতদের সোমবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

রবিবার (২২ আগস্ট) সকালে চান্দিনা থানা পুলিশের এস আই মো. নোমান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর উপজেলার শঙ্করপুর গ্রামের সোহরাব সিকদারের ছেলে মামুন সিকদার (২১) ও একই এলাকার নুরুজ্জামান গাজীর ছেলে মো. জুয়েল গাজী (২১)। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিনে মহাসড়কের গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানার কাজীপাড়া এলাকার ওয়াহিদ চৌধুরীর ছেলে রিজওয়ান চৌধুরীর (২৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।