,

ডোবায় মিললো হাত-পা বাঁধা তরুণের মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2021
news-image
  • ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুধারাম থানার পূর্ব চরমটুয়া ইউনিয়নে আবদুর রহিম (১৮) নামে এক তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে চর বাঞ্চারাম গ্রামের ১নম্বর ওয়ার্ডের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবদুর রহিম আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমদের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।