,

প্রধানমন্ত্রীর জন্মদিনে কুমিল্লায় যুবলীগ নেতা পিন্টুর উদ্যোগে মিলাদ ও খাবার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টুর উদ্যোগে নগরীর আঞ্জুমান মফিদুল ইসলাম এতিমখানায় এতিম ছাত্রদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ শেষে এতিম ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বাদ যোহর এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, নাজমুল হক, আক্তার হোসেন, শাহ আলম, জয়নাল আবেদীন, হানিফুল ইসলাম রনি, মেহেদী হাসান, রবিউস সানি, ওমর ফারুক ফাহিম, মাহমুদুল হক রিভেন, আজিজুল হাকিম অনিক সহ আরো অনেকে । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ ।