,

এসএসসিতে বুড়িচংয়ের ভরাসার হাই স্কুলের পাশের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার হাই স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলেও সফলতা অর্জন করেছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদী  উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে জানা যায়, ২২৫ জন শিক্ষার্থীর ২১৭ জনই উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় ৪ জন অনুপস্থিত ছিল। মাত্র ৪ জন অকৃতকার্য হয়েছে। পাশের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদী জানান, এই ফলাফলে আমি আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। । আশা করি ভবিষ্যতে শতভাগ পাশ করবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।