,

লাকসামে ফেন্সিডিলসহ র‌্যাবের হাত আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি রাতে লাকসাম প্লাজা শপিং সেন্টার সংলগ্ন হোটেল প্লাজায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১৩৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার টরকী (দক্ষিণ কান্দি) গ্রামের মৃত অলিউল্লাহ দেওয়ানের ছেলে মোঃ লিটন দেওয়ান (৫৬) এবং হোগলাডাংগী (পশ্চিম কান্দি) গ্রামের মৃত আমির আলী বেপারির ছেলে মোঃ নূরু বেপারী (৪৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।