,

বরুড়া পৌরসভার অফিস পাড়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার অফিস পাড়া থেকে শরিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় পৌরসভাস্থ জহিরা মহিলা কলেজ ভবনের পেছন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফ বরুড়ার পাঠান পাড়া মোল্লা বাড়ির রমিজ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

নিহতের মামা সৌদি প্রবাসী সাইফুল ইসলাম জানান, গত ০৮ মার্চ মঙ্গলবার বিকালে শরিফ নিখোঁজ হয়। অনেক খোজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় শরিফের মরদেহ জহিরা মহিলা কলেজের পেছনে পাওয়া যায়।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বরুড়া থানায় দায়িত্বরত এসআই অহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।