,

বুড়িচংয়ে তিশা পরিবহনের বাস চাপায় সাবেক সেনা সদস্য নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে তিশা পরিবহনের বাস চাপায় মো: দিদার হোসেন (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্য উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের করিমাবাদ এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটের হক সুইটস এ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিদার হোসেন আজ সকালে মোটরসাইকেলে করে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। পথে তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।