,

কুমিল্লার চান্দিনায় ভোক্তা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযানে ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত চা‌ন্দিনা উপ‌জেলার পৌর বাজার এবং আ‌লেখারচর এলাকায় বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে।

এসময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে মেসার্স গাউ‌ছিয়া হো‌টেল‌কে ৩ হাজার টাকা, অন‌্যায‌্য দা‌মে তরমুজ বি‌ক্রি করায় র‌মিজ মিয়ার ফ‌লের দোকান‌কে ১ হাজার টাকা, বিক্রয় নি‌ষিদ্ধ ফি‌জি‌শিয়ান স‌্যাম্পল বি‌ক্রি করায় মাস্টার মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকা এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত মি‌ষ্টি সরবরাহ না করায় ম‌দিনা ফুড ও বেকা‌র