,

কুমিল্লায় ৩০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 1, 2022
news-image

 

ইসতিয়াক আহমেদ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা নগরীর ৯ নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের প্রায় ৩০০ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা ক্রিকেট এসোসিয়েশনের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক কাউসার জামান কায়েস।

রবিবার (১ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ২৯-তম দিনে বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর ৯ নং ওয়ার্ডের বাগিচাগাও এলাকায় উইন্ড কনভেনশন সেন্টারে কাউসার জামান কায়েস এর তত্বাবধানে সমাজের প্রায় তিনশত সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে  পোলাওয়ের চাল, সেমাই, চিনি, আলু, তেল ও মোরগ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে কাউসার জামান কায়েস বলেন, আমি প্রতি বছর ন্যায় এইবারও ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করেছি ছোট একটি প্রয়াসের মাধ্যমে। আমি সর্বদা চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে এবং ভবিষ্যতেও আমি তাদের পাশে থাকবো।