,

লাকসামে দুই বিএনপি নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2018
news-image

 

সেলিম চৌধুরী হিরাঃ

লাকসাম উপজেলা যুবদল সভাপতি মোশারফ হোসেন মশু ও উপজেলা শ্রমিকদল সভাপতি সেলিম মিয়াকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৮ মার্চ) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে পৌর শহরের পশ্চিমগাও সামনের পুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লাকসাম থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার কৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে৷