,

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 5, 2022
news-image

 

বিশেষ প্রতিনিধি:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB ) এর ২০২২ এর ঈদ পূর্ণমিলনী কুমিল্লার লালমাই ল্যাকলেন্ডে ৫ই মে বৃহস্পতিবার বেলা ১১ থেকে বিকাল ৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল, কুয়েত প্রবাসী মোহাম্মদ এয়াসিন, বন্ধু সমবায় সমিতির সভাপতি ও সহকারী লাইনস ম্যানেজার রয়েল কোচ বাস সার্ভিস এর সাইফুল ইসলাম শরীফ, SBDFB  এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী, পরিচালক সদস্য হাবিবুর রহমান, রাকিবুল হাসান,রাকিব হোসেন সাজ্জাদ, শাহরিয়ার, হাসান রেজা, সানজেনা শিরিন,ফাতেমা শিমু, কার্যকরী সদস্য মোহাম্মদ ইসরাফিল,নিরব নয়ন,পারভেজ,  মোজাম্মেল হোসেন রিমন,আব্দুল কাইয়ুম,সদস্য সবুজ,রিদয়,নুর উদ্দিন, রাজন সহ আরো অনেকে।

উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে শুরুতে ফুল দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে SBDFB  এর উপদেষ্টা সালাউদ্দিন সোহেল ও অন্যরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন পরামর্শ ও দিক নিদর্শনা প্রদান করেন।