,

বরুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫৬ বছর পর চালু হলো ডেন্টাল ইউনিট

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দীর্ঘ ৫৬ বছর পর ডেন্টাল ইউনিটের চিকিৎসা সেবা পুরোদমে চালু হয়েছে।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের নির্দেশনায় ডেন্টাল ইউনিট চালু হয়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ডেন্টাল ইউনিট প্রদান করেন উপজেলা পরিষদের উপজেলা পরিচালনা ও উন্নয়ন (জাইকা) প্রকল্প থেকে।

ডেন্টাল সার্জন ডা. তাপস দাস ও ডেন্টাল টেকনোলজিস্ট জনাব মোঃ মাইনুদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল দাতের স্কেলিং করে দেয়ার মাধ্যমে ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু করেন। এখন থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাত ফেলা, দাতের ফিলিং , স্কেলিং সেবা পাওয়া যাবে নিয়মিত।