,

দেবিদ্বারে ভাইকে বাঁচাতে গিয়ে একইসাথে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুনায়েদ ও রিহান স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় জুনায়েদ পানিতে ডুবে যাচ্ছিলো। এ দৃশ্য দেখে রিহান তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এরপরও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়েছি যে, তারা বেঁচে নেই।

নিহত জুনায়েদ একই গ্রামের আবু কালামের ছেলে এবং রিহান মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহত দুজনই স্থানীয় নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।