,

উষসী পরিষদ কুমিল্লার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি এড. মাহবুব, সম্পাদক এড. ফারুক

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

গত ২০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্ণারে কুমিল্লার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদ, কুমিল্লার এক সাধারণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ ইউনুছ। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উৎসাহী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদী একটি নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির নব নির্বাচিত সভাপতি হলেন এড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান চৌধুরী ফারুক। অর্থ সম্পাদক পদে নাছির আহমেদ বাদল ও সাংগঠনিক সম্পাদক মজিবুল হক দুলালের নাম ঘোষণা করা হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা প্রকাশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন-অধ্যক্ষ সফিকুর রহমান, আহাম্মেদ কবীর, অধ্যক্ষ নবীদুল হক তপন, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, মোঃ সালাহউদ্দিন আহমেদ, মোঃ তফাজ্জল হোসেন, মোঃ সহিদ উল্লাহ, হুমায়ূন কবীর, উত্তম কুমার দাস, অচিন্ত্য দাস টিটু, সোয়েব আহমেদ রতন, নাসির আহমেদ বাদল, মোঃ জসিম উদ্দিন চাষী, রীতা রাণী সরকার, একিউ আশিক, তাছলিমা লিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড কামরুজ্জামান চৌধুরী ফারুক।