,

সৌদি আরবে নাঙ্গলকোটের যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা কুমিল্লার নাঙ্গলকোটের পেয়ার আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের একটি  হাসপাতালে ইন্তেকাল করেছেন।

২৩ আগস্ট  বাংলাদেশ সময় বেলা ১১ টায় ও সৌদি আরব সময় ভোর ৫ টায় তিনি মৃত্যুবরণ করেন।

পেয়ার আহমেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বড় সাঙ্গিশ্বর গ্রামের আব্দুস সোবহান মিয়ার বড় ছেলে। আব্দুস সোবহান মিয়া চকবাজার ব্যবসায়ি সমিতির সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী  ।

মৃতের ছোট ভাই ফখরুল ইসলাম বলেন,  আমার বড় ভাই পেয়ার আহমেদ সৌদি আরবে গত চারদিন আগে বুক ব্যাথা জনিত কারণে হসপিটালে ভর্তি হয়। আইসিউতে চিকিৎসাধীন আজ বেলা এগারোটায় সৌদি আরবে মারা যায়। আমার বড় ভগ্নিপতি মোজাম্মেল সৌদিতে বর্তমানে অবস্থান করছেন তিনি লাশ দেশে পাঠানোর জন্য চেস্টা করছেন।

পেয়ার আহমেদের এমন আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দৈনিক চকবাজার ব্যবসায়ি সমিতি সভাপতি আব্দুল ছালেক, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ পারভেজসহ বড় সাঙ্গিশ্বর প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ডাঃ জাহাঙ্গীর হোসেন মজুমদার ও এ্যাডভোকেট আতিক উল্লাহ বাপিসহ অনেক অনেক গুণীজন।

মৃত. পেয়ার আহমেদের পিতা আব্দুস সোবহান বলেন, আমার কাঁধে আমার ছেলের লাশ । এটা আমি সহ্য করতে পারছি না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য যে, পেয়ার আহমেদ মৃত্যুকালে তার এক পুত্র সন্তান, স্ত্রী ও অনেক গুণগ্রাহী রেখে গিয়েছেন।