,

শেখ হাসিনার জন্মদিনে দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজন

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বারের পৌর মিলনায়তনে জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারসহ অন্যান্য অতিথিবৃন্দ।