,

মুরাদনগরে ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
March 12, 2024
news-image

শাহ ইমরান:

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও কুমিল্লা জেলা প্রশাসন এবং মুরাদনগর উপজেলা এর উদ্যোগে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) মুরাদনগর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় মেসার্স ইসলাম ব্রিকস (বর্তমান নাম- প্রভা ব্রিকস) কে ২ লক্ষ টাকা, মেসার্স অনয় ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। বর্ণিত ইটভাটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ভেঙে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন, এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন বাঙ্গরা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ মুরাদনগর উপজেলা।