,

বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : উপদেষ্টা ড. আসিফ নজরুল

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2024
news-image

বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : উপদেষ্টা ড. আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগকে মানুষকে হয়রানি করার হাতিয়ার হিসেবে ব্যবহারের পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকালে বিচার বিভাগের মাধ্যমে অনেক অবিচার সংঘটিত হয়েছে। ভবিষ্যতে বিচার বিভাগের মাধ্যমে যেন আর কোনো অবিচার না হয়, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বক্তব্যের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি মানুষ ন্যায়বিচার পাবে। গায়েবি মামলা করে মানুষকে হয়রানি করা এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। অপ্রয়োজনে মামলা দিয়ে হয়রানির যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। বিচারকদের নিশ্চিত করতে হবে যেন কোনো নাগরিক অযথা হয়রানির শিকার না হন।

অন্তর্বর্তী সরকার মেধা, যোগ্যতা এবং সততার ভিত্তিতে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতির নিয়োগ তারই বড় উদাহরণ।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবেন।