তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন : ১ জানুয়ারি কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি
স্টাফ রিপোর্টার:
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় আগামী ১ জানুয়ারি কুমিল্লা নগরীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। র্যালিটি কুমিল্লা টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়া সর্বনিম্ন ৩দিন পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই-আগষ্টের বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রর্দশনের আয়োজনের সিদ্ধান্ত হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রস্তুতিমূলক সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা আবৃত্তি জোটের সভাপতি ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, ভাষা ষেনিক অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো: আমিরুজ্জামান আমির, জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি মো: মোশারফ হোসেন, মহানগর জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মধুসূদন সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুজ্জামান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো: মাহবুবুল আলম চপল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: মহিবুবুল হক ছোটন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো: নুরুল হক, মহিলা বিষয়ক ডিডি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সেলিনা ইয়াসমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাবেদ আহাম্মদ ভূইয়া প্রমুখ।
