রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অতীতে এদেশের আলেম ও মাদরাসা শিক্ষার প্রতি অবহেলা করা হয়েছে- চৌদ্দগ্রামে ইবি ভিসি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, মাদরাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরকে নিরলস পরিশ্রম করতে হবে। কারণ, অতীতে এদেশের আলেম ওলামা ও মাদরাসা শিক্ষার প্রতি অবহেলা করা হয়েছে।

এ জাতীয় নোংরা মানসিকতা পরিবর্তন করতে হবে। আশা করি, সকল পক্ষের আন্তরিক সহযোগিতায় মাদরাসার শিক্ষার উন্নত করতে সক্ষম হবো।

তিনি সোমবার (১১ই জুলাই) সকালে চৌদ্দগ্রাম নজুমিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক-ছাত্র, পরিচালনা কমিটির সদস্যদের সাথে  মতবিনিময়ে শেষে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম নজুমিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মোহাম্মদ অলি উল্যাহ ও রেজিষ্ট্রার মোহাম্মদ আইউব হোসেন।

এসময় ইবি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মু. ইব্রাহিম, মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, উপাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, অভিভাবক সদস্য লিয়াকত শিকদার।