মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় মোদি দোকান ও ফলের দোকানে জরিমানা, সড়কে অটোরিকশা চালককেও শাস্তি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২৫
news-image

মো: সাইফুল ইসলাম ভুইয়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মূল্য তালিকা না রাখা ও নানা অনিয়মের কারণে একটি মোদি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা এবং একটি ফলের দোকান মালিককে একই আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালককে সড়ক পরিবহন আইনে ৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, আইন ভঙ্গ করে ব্যবসা বা যানবাহন চালনা করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।